২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে বহিরাগত শিবির কর্মী গ্রেপ্তার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একটি ছাত্রাবাস থেকে শুক্রবার গভীর রাতে এক বহিরাগত শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 05:11 PM

Updated : 24 Aug 2022, 08:46 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একটি ছাত্রাবাস থেকে শুক্রবার গভীর রাতে এক বহিরাগত শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেলিম শাবিপ্রবি'র পাশের নয়াবাজার এলাকার মনোয়ার হোসেনের ছেলে। সেলিম নিয়মিত বিশ্ববিদ্যালয়ের হলে যাতায়াত এবং ছাত্রশিবির নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন। ক্যাম্পাসে শিবিরের কর্মকাণ্ডে অংশগ্রহণও করেন। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী বলেন, রাত সাড়ে ৪টার সময় দ্বিতীয় ছাত্র হল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় ছাত্র হলের প্রাধ্যাক্ষ ড. রাশেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রহলে বহিরাগত প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ। গভীর রাতে হলের ২০২১ নম্বর কক্ষ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩০৪ ঘ.