২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসায় ফিরলেন এরশাদ

পাঁচদিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 09:10 AM

Updated : 24 Aug 2022, 08:48 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচদিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। সুস্থ হয়ে শনিবার সকালে তিনি তার বারিধারার বাসায় ফিরেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, "স্যার এখন সম্পূর্ণ সুস্থ। সকাল সাড়ে ৯টায় বাসায় ফিরেছেন।" সাবেক রাষ্ট্রপতি এরশাদকে গত ১৯ এপ্রিল অসুস্থ অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এরপর অশীতিপর এই রাজনীতিকের শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব ছড়ায়। নিু রক্তচাপ ও পাইলস রোগে আক্রান্ত এরশাদ ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়ার দুইদিন আগে সিঙ্গাপুরের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফেরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৫০২ ঘ.