রাঙামাটি, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটিতে মাটি খোঁড়ার সময় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার কাউখালী উপজেলার মগাছড়ি এলাকা থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
কাউখালী থানার ওসি আবুল হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধারকৃত গোলাবারুদ সেনাবাহিনীর হেফাজতে রয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে আছে- ১০টি গ্রেনেড, ১২টি টুইস্ট মর্টার শেল, চারটি ডেটনেটর, রকেট লাঞ্চারের চারটি শেল।
পুলিশ জানায়, এসব গোলাবারুদ দুটি লোহার বাক্সে ছিল। বাক্স দুটির গায়ে লেখা আছে ১৯৬৬। গোলাবারুদের মধ্যে মর্টার ও রকেট লাঞ্চার শেলগুলো অকেজো হলেও গ্রেনেডগুলো তাজা আছে।
স্থানীয়রা জানায়, মোবাইল ফোন অপারেটর রবির টাওয়ারের ভিত্তি স্থাপনের জন্য মাটি খোঁড়ার সময় লোহার বাক্স দুটি পাওয়া যায়। মগাছড়ি এলাকায় অবস্থিত পুলিশ ক্যাম্পের পাশের পাহাড়ে নেটওয়ার্ক স
bdnews24