ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর সদ্যপ্রয়াত কন্যা নাসরিন আর করিমের মরদেহ দেখতে তার বাসভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে তার ধানমন্ডির বাসভবনে নাসরিন আর করিমের কফিনের পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন।
প্রধানমন্ত্রী শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।
স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার নাসরিন আর করিম ১৪ এপ্রিল লন্ডনে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৪০ ঘ.
bdnews24