২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তার পাশের গাছ কেটে পাচারের অভিযোগ

বাগেরহাটের কচুয়া উপজেলায় রাস্তার পাশের প্রায় দুইশ' গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 02:14 PM

Updated : 24 Aug 2022, 08:43 PM

বাগেরহাট, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের কচুয়া উপজেলায় রাস্তার পাশের প্রায় দুইশ' গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মঘিয়া ইউনিয়নের চর সোনাকুড় মাদ্রাসা থেকে নন্দপাড়া খেয়াঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার দুপাশের গাছ কাটা হয়। রাস্তার দুপাশে লাগানো এসব বাবলা গাছ ইউনিয়ন পরিষদের মালিকাধীন। স্থানীয়রা অভিযোগ করেছেন, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোন্তাজুল ইসলাম ওরফে মন্টু ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে হেলে পড়া গাছ অপসারণের নামে ভালো গাছও কেটে পাচার করেছেন। তবে মন্টু অভিযোগ অস্বীকার করেন। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন সময়ে বাবলা গাছগুলো কাটা হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, গাছ কাটায় অনিয়ম হয়েছে বলে মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বুধবার তাকে লিখিতভাবে জানান। এর ভিত্তিতে তিনি কেটে ফেলা গাছ জব্দ করার নির্দেশ দিয়েছেন এবং আইনানুগ ব্যবস্থা নিতে চেয়ারম্যানের অভিযোগটি থানার ওসির কাছে পাঠিয়েছেন। বৃহস্পতিবার ইউএনও'র নির্দেশে চেয়ারম্যান মিজানুর রহমান ও উপজেলা বন কর্মকর্তা আলমগীর হোসেন খান ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা ১৭০টি গাছের চি‎হ্ন সনাক্ত করেন। তারা ঘটনাস্থল থেকে কেটে ফেলা এক থেকে দুই ফুট পর্যন্ত ব্যাসের ১১৪টি গাছ উদ্ধার করে জব্দ করেছেন। বাকি ৫৬টি গাছের সন্ধান পাওয়া যায়নি। গ্রামবাসীর অভিযোগ, কেটে ফেলা গাছের মধ্য থেকে বাছাই করা অর্ধ শতাধিক গাছ ট্রলারে করে পাশের পিরোজপুরের শিকদার মল্লিক ইউনিয়নের গনকপাড়া গ্রামের সামছু মাস্টারের বাড়ির কাছে নিয়ে রাখা হয়েছে। চর সোনাকুড় গ্রামের বাসিন্দা ও মঘিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসীন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গণকপাড়ায় নিয়ে রাখা গাছ তিনি নিজে দেখেছেন। মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, সিডরে হেলে পড়া এবং জনগণের চলাচলে বিঘ