২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত

সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জেমস বি স্টেইনবাগ বৃহস্পতিবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 02:12 PM

Updated : 24 Aug 2022, 08:43 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জেমস বি স্টেইনবাগ বৃহস্পতিবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাত করেছেন। প্রায় ঘন্টাব্যাপী তিনি সেখানে অবস্থান করেন। সাক্ষাতের পর দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, সন্ত্রাস দমনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। সফররত উপ পররাষ্ট্রমন্ত্রী নারী শিক্ষার উন্নয়ন, সন্ত্রাস নির্মূল ও দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে খালেদা জিয়ার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।'' এটি স্টেইনবার্গের সৌজন্য সাক্ষাত ছিল বলে তিনি জানান। সাক্ষাতকালে বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে সকালে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০০ ঘ.