ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার এক আসামি আদালতের কাঠগড়া থেকে পালিয়েছে।
বুধবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে জামিনের আবেদন নাকচ হওয়ার পর কাঠগড়া থেকে পালিয়ে যান আসামি আসিফ ইমরান।
তার পাহারার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল হযরত আলীও ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন।
আদালতে বারবার গড়হাজির থেকে মামলার বিচার কাজ এড়িয়ে চলছিলেন আসিফ। এ কারণে গত সোমবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ওই ট্রাইবুনালের বিচারক হৃষিকেশ সাহা।
বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান আসিফ। বিচারক সে আবেদন নাকচ করার সঙ্গে সঙ্গে কাঠগড়া থেকে সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।
আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় এ আদালতের পেশকার শামসুদ্দিনের হাত রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আবু আবদুল্লাহ ভূইঁয়া।
আবদুল্লাহ বলেন, "মামলাটি বিচারের শেষ পর্যায়ে পৌঁছেছে। যুক্তিতকের্র শুনানি চলছে। কিন্তু আসামিরা নানাভাবে বিচার কাজে বাধা দিচ্ছে।"
বিচারক হৃষিকেশ সাহা শুনানি গ্রহণ করে আগামি ২৭ এপ্রিল পরবর্তী যুক্তিতর্কের শুনানির দিন রেখেছেন।
ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে গত ১১ এপ্রিল মামলাটির যুক্তিতর্ক শুনানি শুরু হয়।
২০০৫ সালের ১৭ নভেম্বর দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসকে স্থানীয় সন্ত্রাসীরা ওই পত্রিকার ফরিদপুর কার্যালয়ে খুন করে।
মামলার ১০ আসামি আসিফ ইমতিয়াজ বুলু, কাজী মুরাদ, জাহিদ খান, কামরুল ইসলাম আপন, আসাদ বিন কাদির, সিদ্দিকুর রহমান মিয়া, তামজিদ হোসেন বাবু, রাজিব হাসান মিয়া, আসিফ ইমরান, আবু তাহের মর্তুজা ওরফে এ্যাপোলো জামিনে রয়েছেন।
মামলাটির আরেক আসামি জাহিদ হেসেন ইতিমধ্যে মারা গেছেন।
মামলার নথিপত্র থেকে জানা গেছে, ফরিদপুরের মুজিব সড়কে সংস্কার কাজে অনিয়মসহ বিভিন্ন বিষয়ে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশে ক্ষুদ্ধ হয়ে গৌতমকে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের এক মাসের মধ্যে ২০০৬ সালের ১৯ জানুয়ারি মামলাটিতে অভিযোগপত্র দাখিল করা হয়।
পরে বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ২০০৬ সালের ১ আগস্ট মামলাটি ফরিদপুর জেলা জজ আদালত থেকে ঢাকার ১ নম্বর দ্্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর করা হয়।
এর আগে মামলাটি এ আদালতে দুইজন বিচারকের হাত ঘুরে এই বিচারকের হাতে আসে।
মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আসামি পক্ষের আবেদনে হাইকোর্ট ২০০৭ সালের ১৩ নভেম্বর মামলার বিচার স্থগিত করে। এরপর বিষয়টি আপিল বিভাগে যায়। আপিল বিভাগ থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের পর চলতি বছর আবার বিচার কাজ শুরু হয়।
গত ৮ মার্চ মামলাটিতে আসামিদের আত
bdnews24