নাটোর/যশোর, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর ও যশোরে পৃথক অভিযানে বুধবার অস্ত্র ও গুলি উদ্ধার বরেছে র্যাব। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি রিভলবার ও পিস্তল, এয়ারগান, ম্যাগজিন ও গুলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাটোর প্রতিনিধি জানান, ভোরে বড়াইগ্রাম উপজেলার রুলভা বাজার থেকে আবুল হোসেন, জহুরুল ও মানিক নামের সন্দেহভাজন তিনজনকে আটক করে র্যাব।
বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আবুল হোসেনের কাছে একটি বিদেশি রিভলবার পাওয়া যায়।
দুপুরে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসানের আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোর প্রতিনিধি জানান, ভোরে শার্শার বালুণ্ডা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
চৌগাছার আন্দোলিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয় ১০টি ভারতীয় এয়ারগান ।
র্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২০০০ ঘ.
bdnews24