২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাব পাকিস্তানে হাইকমিশনার

অবসরপ্রাপ্ত কূটনীতিক সোহরাব হোসেনকে পাকিস্তানে হাইকমিশনার নিযুক্ত করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 10:04 AM

Updated : 24 Aug 2022, 08:42 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত কূটনীতিক সোহরাব হোসেনকে পাকিস্তানে হাইকমিশনার নিযুক্ত করেছে সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তার নিয়োগের তথ্য জানানো হয়। এর আগে পাকিস্তানে হাইকমিশনার ছিলেন ইয়াসমিন মুরশিদ। মেয়াদ শেষে গত ২৩ নভেম্বর তিনি দেশে ফেরেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে নিয়োগ দেওয়া হয়েছিলো। ১৯৭৩ ব্যাচের কর্মকর্তা সোহবার হোসেন এর আগে উজবেকিস্তান, থাইল্যান্ড ও কানাডায় কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া যুক্তরাজ্য, সেনেগাল ও ফ্রান্সের বাংলাদেশ মিশনেও বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেন বলে সরকারি বিবৃতিতে জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে