চাঁদপুর, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামে ডাকাতের হামলায় এক পরিবারের চারজন আহত হয়েছে।
ডাকাতিতে জড়িত সন্দেহে রাজন (২৫) নামের এক যুবককে বুধবার ভোওে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মীর কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতিসহ নানা অভিযোগ রয়েছে।
আহতরা হলেন- নুরন্নবী (৩৫), তার মা রোকেয়া বেগম (৫২), বোন এইচএসসি পরীক্ষার্থী নূরজাহান (১৮) ও নানী চাঁদ বানু (৭৫) কে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানায়, মঙ্গলবার রাত পৌনে ২টায় ১০/১৫ জনের একদল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। তারা ঘরের লোকজনকে জিম্মি করে নগদ ৪ লাখ ৬০ হাজার টাকা, ২৬ ভরি সোনার অলংকার, ২টি মোবাইল সেট ও ঘরের অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৩৮ ঘ.
bdnews24