ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট ও সিলেটে মঙ্গলবার অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে জয়পুরহাট শহরে দুজন এবং সিলেট সদর উপজেলা থেকে দুজনকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জয়পুরহাট প্রতিনিধি জানান, জেলা শহরের শান্তিনগর এলাকা থেকে ভোরে একটি বিদেশি রিভালবার ও পাঁচ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে র্যাব।
র্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার মোহাম্মদ আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে র্যাবের একটি টহলদল শান্তিনগর এলাকায় হুমায়ন মোল্ল
bdnews24