২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ আইসিইউতে

অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 11:56 AM

Updated : 24 Aug 2022, 08:39 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। তার অবস্থার অবনতি হয়েছে বলে তার দলের নেতারা মঙ্গলবার জানিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি এরশাদ গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। তিনি রোববার ওই হাসপাতালে ভর্তি হন। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি (এরশাদ) পাইলস রোগে আক্রান্ত। এছাড়া তার নিম্ন রক্তচাপও রয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে রাখা হয়েছে।" এরশাদ কয়েকদিন আগেও হাসপাতালে ভর্তি হন। তখন দলীয় নেতা বলেছিলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরেও যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৫৫ ঘ.