চট্টগ্রাম, ১৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান হত্যার বিচার এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে রোববার নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কয়েক শ' শিক্ষার্থী।
রোববার সকালে নগরীর প্রেসক্লাবের সামনে 'সাধারণ শিক্ষার্থী' ও 'রাজবাড়ী ছাত্র কল্যাণ পরিষদ' এর ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করে।
সকাল ১১ থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধনের সময় তারা উপাচার্য ড. আবু ইউসুফ, প্রক্টর ড. জসিম উদ্দিন ও ছাত্র উপদেষ্টা ড. তোহিদ হোসেন চৌধুরীর পদত্যাগ এবং নিহত শিক্ষার্থীর পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়।
মানবন্ধনে অংশ নেয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী সুব্রত সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই।"
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি মিছিল বের করে। মিছিলটি প্রেসক্লাব থেকে চেরাগী পাহাড় হয়ে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
বৃহস্পতিবার গভীর রাতে চবি ক্যাম্পাসে হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ও ছাত্রলীগকর্মী আসাদুজ্জামানকে দু
bdnews24