২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি-বিদ্যুৎ-গ্যাস সঙ্কট নিরসনের দাবি বিএনপির

নগরীতে পানি-বিদ্যুৎ-গ্যাস সঙ্কট নিরসনের দাবিতে চট্টগ্রামে মিছিল-সমাবেশ করেছে বিএনপি। দলটি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধেরও দাবি জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 02:35 PM

Updated : 24 Aug 2022, 08:34 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে পানি-বিদ্যুৎ-গ্যাস সঙ্কট নিরসনের দাবিতে চট্টগ্রামে মিছিল-সমাবেশ করেছে বিএনপি। দলটি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধেরও দাবি জানায়। রোববার বিকালে নগরীর নাসিমন ভবনের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা সরকারি দল ও এর সমর্থক সংগঠনগুলোর নেতাকর্মীদের চাঁদাবাজি ও টেন্ডারবাজির প্রতিবাদ জানান। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি'র সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, "দেশ কোনোভাবেই ভাল চলছে না। পানি-বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের উর্ধগতিতে জনজীবন বিপর্যস্ত। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।" অবিলম্বে জনজীবনের সঙ্কট নিরসনের দাবি জানিয়ে আমীর খসরু বলেন, অন্যথায় চট্টগ্রাম বিদ্যুৎ, ওয়াসাভবন ঘেরাওসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। সামবেশে আরো বক্তব্য রাখেন- মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি দস্তগীর চৌধুরী, আবু সুফিায়ান, শামসুল আলম প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০২৪ ঘ.