নীলফামারী, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকায় উপজেলায় রোববার সকালে বজ্রপাতে এক দম্পতি মারা গেছে। আহত হয়েছে চারজন।
নিহতরা হলেন- মজিদুল ইসলাম (৩২) ও তার স্ত্রী আহেলা বেগম (২৬)।
আহতরা হলেন- মজিদুলের ছেলে আনোয়ার হোসেন (১১) ও মেয়ে শালিকা আলাতন খাতুন (১৭)। এছাড়া ডাউয়াবাড়ি ইউনিয়নের নেকবক্ত কুটিপাড়া গ্রামের মমিনুর রহমান (২২) ও পূর্ব কাঠালী গ্রামের আমানত বেগম (৩০) বজ্রপাতে আহত হন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর হামিদুল এহসান চানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে বৃষ্টির সময় পূর্ব শিমুলবাড়ি মধ্যপাড়া গ্রামের মজিদুল তার স্ত্রী আহেলা, ছেলে আনোয়ার ও মেয়ে শালিকা ঘরের বাইরে কাজ করছিলো।"
বাজ পড়ে মজিদুল ও আহেলা ঘটনাস্থলেই মারা যায় বলে জানান ইউপি চেয়ারম্যান।
আহত চারজনের শরীর ঝলসে গেছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫২৫ ঘ.
bdnews24