সাভার, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় ভারতীয় বিনিয়োগের প্রতিষ্ঠান 'পার্ল গার্মেন্টস কোম্পানি লিমিটেড'-একশ ৪৮ শ্রমিককে ছাঁটাই করেছে।
আশুলিয়ার পলাশবাড়িতে ভারতীয় বিনিয়োগকারী ইপিক গ্র"পের গার্মেন্টটিতে শনিবার সকালে ছাঁটাইয়ের নোটিশ টাঙানো হয়। শ্রমিক আন্দোলনের মুখে বৃহস্পতিবার অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয় গার্মেন্টটি।
গার্মেন্টের ব্যবস্থাপক আরিফ হোসেন বলেন, "কারখানার ভেতর বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২০০৬ সালের শ্রম আইনের ২৬ ধারায় তাদের বরখাস্ত করা হয়েছে।"
বরখাস্তদের একশ ২০ দিনের মজুরিসহ সব পাওনা পরিশোধ করা হয়েছে বলে জানান তিনি।
ছাঁটাইয়ের পর পুলিশের বাধার মধ্যেই কারখানার পাশের মাঠে প্রতিবাদ সমাবেশ করে শ্রমিকরা। তারা কারখানা দ্রুত খুলে দেওয়া ও চাকরি পুনর্বহালের দাবি জানায়। ছাঁটাই শ্রমিদের পাওনা বুঝিয়ে দেওয়ার সময় চাকরিতে পুনর্বহালে আন্দোলন না করতে মুচলেকা নেওয়া হচ্ছে বলে জানান বেশকয়েকজন শ্রমিক।
মঙ্গলবার পার্ল গামেন্টে সাদ্দাম হোসেন নামে এক শ্রমিককে কোনো এক কর্মকর্তা মারধর করেছেন
bdnews24