২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুক হত্যা মামলায় লিটনের জবানবন্দি

পঞ্চগড়ে ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যুবলীগ কর্মী লিটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 11:28 AM

Updated : 24 Aug 2022, 08:31 PM

পঞ্চগড়, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ে ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যুবলীগ কর্মী লিটন। তিনদিন জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার বিকালে বিচার বিভাগীয় হাকিম মো. মিজানুর রহমানের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। তবে অপর আসামি যুবলীগকর্মী মিজানুর রহমান মঞ্জু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। তাকেও পুলিশ তিনদিন জিজ্ঞাসাবাদ করেছে। গত ৮ এপ্রিল পুকুর ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে পঞ্চগড় শহরের ইউএনও কার্যালয় এলাকায় সরকার সমর্থক যুবলীগ ও ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন নিহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগের ছয় নেতাকর্মীকে স