২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

রাজধানীর খিলক্ষেত ও তেজগাঁও এলাকায় সোমবার ট্রেনে কাটা পড়ে দু'জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 12:22 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর খিলক্ষেত ও তেজগাঁও এলাকায় সোমবার ট্রেনে কাটা পড়ে দু'জন নিহত হয়েছেন। রেললাইন দিয়ে অসাবধানতাবশত হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে বলে রেল পুলিশের ধারণা। কমলাপুর রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেজবাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে কুড়িল বিশ্বরোড রেল ক্রসিং ধরে হেঁটে যাওয়ার সময় চট্রগ্রামগামী মহানগর প্রভাতি এক্সপ্রেসের নীচে পড়ে শাহীনুর (২৪) নামে এক তরুণী নিহত হন। তিনি পোষাক শ্রমিক বলে পুলিশ জানিয়েছে। মেজবাউল আরো বলেন, সকাল সোয়া ১১টার দিকে তেজগাঁও রেললাইন বস্তি এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পরে অজ্ঞাত আরো এক যুবকের (৩৫) মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/এইচএ/১৮০৮ ঘ.