ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ই এপ্রিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বন্ধ থাকবে।
সোমবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টারও ওইদিন বন্ধ থাকবে।
পহেলা বৈশাখ বাংলাদেশের একটি জাতীয় ছুটির দিন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওইদিন মার্কিন নাগরিকদের জরুরি সেবা দেওয়া হবে। এজন্য তারা ৮৮৫-৫৫০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পাররেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৫৩২ঘ.
bdnews24