২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের বিরুদ্ধে মাহমুদুরের মামলা

সাবেক জ্বালানী উপদেষ্টা ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 07:01 AM

Updated : 24 Aug 2022, 08:25 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক জ্বালানী উপদেষ্টা ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা করেছেন। গত ১০ মার্চ দুদকের পাঠানো একটি নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক ইমরুল কায়েসের আদালতে মামলাটি দায়ের করেন। দুপুরে মামলার শুনানি হবে জানিয়ে বাদীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, "নিু আদালতে দুদকের বিরুদ্ধে এটিই প্রথম মামলা।" মামলায় বিবাদী করা হয়েছে দুদকের চেয়ারম্যান ও উপ-পরিচালক প্রশিক্ষণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালককে (২)। মামলার পরবর্তী তারিখ ২০ মে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএনএ/১২৫০ ঘ.