ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় একটি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম সহদেব দাস (৩২)। তিনি পেশায় ক্ষৌরকার ছিলেন বলে পুলিশ জানায়।
বাঞ্ছারামপুর থানার ওসি মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছলিমাবাদের আশ্রাফবাদে একটি ধানক্ষেতে রোববার সকালে লাশটি পাওয়া যায়।
নিলখী গ্রামের মনি চন্দ্র দাসের ছেলে সহদেব ঢাকায় একটি সেলুনে কাজ করতেন।
ওসি বলেন, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২২০ ঘ.
bdnews24