কিশোরগঞ্জ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নামা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওর এলাকার ফসররক্ষা বাঁধ ভেঙে আরো কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।
শুক্র ও শনিবার ইটনা ও মিঠামইন উপজেলার বিভিন্ন নদ-নদীর পানি আরো বেড়েছে। পানির প্রবল স্রোতে এ দুই উপজেলায় আরো ছয়টি বাঁধ ভেঙে গেছে।
গত এক সপ্তাহে জেলার ১৫ হাজার হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। ভেঙে গেছে ২০টি বাঁধ। এছাড়া ছোট বড় আরো অর্ধশতাধিক বাঁধ হুমকির মুখে পড়েছে।
জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ শনিবার বিকালে ইটনার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বলে জেলা প্রশাসন জানিয়েছে।
ভেঙে যাওয়া বাঁধগুলো হলো- ইটনার মৃগা ইউনিয়নের অরংগার, সিংগার, জয়সিদ্ধি ইউনিয়নের বামুনবিঘা ও সদর ইউনিয়নের আলালের বাঁধ। মিঠামইনের গোবিন্দপুর ও ঘাগড়া বাঁধ।
ইটনার কালনী, নামাকাড়া ও ধলেশ্বরী নদীর পানি বেড়ে জয়সিদ্ধি, এলংজুরী, লাইমপাশা, পাঁচকাহনীয়া ও ইটনা সদর এবং মিঠামইনের দাইরা, ঘোড়াউত্রা ও হাটুরিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে কেওয়ারজোড়, ঢাকী, চারিগ্রাম, ঘাগড়া, কাঞ্চনপুর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি স
bdnews24