২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাথা ন্যাড়া করে লোডশেডিংয়ের প্রতিবাদ

মাত্রাতিরিক্ত হারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ (লোডশেডিং) রাখার প্রতিবাদে মাথা ন্যাড়া করে মানববন্ধন করেছে গাজীপুরের একটি এলাকার শতাধিক বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 02:44 PM

Updated : 24 Aug 2022, 08:20 PM

গাজীপুর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাত্রাতিরিক্ত হারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ (লোডশেডিং) রাখার প্রতিবাদে মাথা ন্যাড়া করে মানববন্ধন করেছে গাজীপুরের একটি এলাকার শতাধিক বাসিন্দা। শনিবার সকাল ১১টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সদরে ন্যাড়া মাথার এই বাসিন্দারা 'লোডশেডিংয়ে অতিষ্ঠ জনগণ' লেখা ব্যানার নিয়ে মিছিল বের করে বলে জানান স্থানীয় একজন সাংবাদিক। ওই সাংবাদিক জানান, বিক্ষোভকারীরা কালিয়াকৈর বাসষ্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আঞ্চলিক কার্যালয়ে যায়। বিদ্যুৎ কার্যালয়ের সমানে মো. ইস্্রাফিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- শাহ আলম, মো. শামিম, আবুল কালাম, আব্দুল মান্নান প্রমুখ। এরপর তারা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মানববন্ধন করে। এতে এলাকার আরো কয়েকশ' মানুষ যোগ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৩ ঘ.