সাতক্ষীরা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় দায়ের মামলায় তার শাশুড়িকে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের শ্বশুর বাড়িতে স্বামী মহসিনের অনুপস্থিতে মারা যান রেহানা (২৭)।
শুক্রবার রেহানার বাবা উপজেলার হিরারচক গ্রামের আব্দুল হক বাদী হয়ে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে রেহানাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ আনা হয়েছে।
মামলায় রেহানার ভাসুর রওশন আলী, সফিকুল ইসলাম, সফিকুলের স্ত্রী শাহানারা খাতুন, দেবর ফারুক হোসেন, শাশুড়ি রোমেছা খাতুন, ননদ রওশন আরা ও একই গ্রামের ইকবাল হোসেনকে আসামি করা হয়।
এদের মধ্যে রোমেছাকে শুক্রবার বিকালে আটক করেছে পুলিশ।
দেবহাটা থানার উপপরিদর্শক হারুন-অর-রশিদ সাংবাদিকদের বলেন, রেহানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি জানান, এ ঘটনায় তার শাশুড়ি রোমেছাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাদী মামলায় উল্লেখ করেন, প্রায় ১০ বছর আগে কুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে মহসিনের সঙ্গে তার মেয়ে রেহানার বিয়ে হয়। তার পর থেকে রেহানার শাশুড়ি, ভাসুর, দেবরসহ অন্য আসামি প্রায়ই তার ওপর নির্যাতন চালাত। স
bdnews24