ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) মানবণ্টন ও নম্বর বিন্যাস মঙ্গলবার প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আট শিক্ষাবোর্ডের অধীনে একই সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার মোট ৯০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জিপিএ'র ভিত্তিতে এ পরীক্ষার ফল দেওয়া হবে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে এ তথ্য জানান।
তিনি জানান, এ বিন্যাসের বিবরণ শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ওয়েবসাইট ঠিকানা যথাক্রমে িি.িসড়বফঁ.মড়া.নফ, িি.িফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ ও িি.িবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ.
তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর জেএসসি পরীক্ষায় প্রতি বিষয়ে ১০০ নম্বর করে নয়টি বিষয়ে মোট ৯০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিটি বিষয়ের মানবণ্টন ও নম্বর বিন্যাস হলো
bdnews24