২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হেরোইন বিক্রির দায়ে ৩ বছর কারাদণ্ড

হেরোইন বিক্রির দায়ে এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে শেরপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 04:07 PM

Updated : 24 Aug 2022, 08:13 PM

শেরপুর, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেরোইন বিক্রির দায়ে এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে শেরপুরের একটি আদালত। মঙ্গলবার বিকালে যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ মফিজুর রহমান এই আদেশের পাশাপাশি এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম জীবন (৩০) পলাতক রয়েছেন। তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার খামারিয়া পাড়ার মজিদ সরকারের ছেলে। মামলায় বলা হয়, ২০০৬ সালের ২০ ফেব্র"য়ারি রাতে পুলিশ খামারিয়া পাড়া গ্রামে জীবনের বাড়িতে অভিযান চালিয়ে হেরোইন বিক্রিরত অবস্থায় তাকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জিএনএ/২১৫৮ ঘ.