২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলমারীতে সংঘর্ষে আহত ২০

জমি নিয়ে বিরোধের জেরে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 01:21 PM

Updated : 24 Aug 2022, 08:09 PM

কুড়িগ্রাম, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জমি নিয়ে বিরোধের জেরে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। রোববার সকালে উপজেলার বঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিলমারী থানার ওসি মো. সেলিম। আহতদের মধ্যে শাহ আলম (২৭) ও নূরুজ্জামানকে (৩৫) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরো চারজন চিলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। এরা হলেন- নুরুল ইসলাম (৪০), নুর মোহাম্মদ (৩০), আব্দুল আজিজ (২৬), আব্দুল হামিদ (৪০)। ওসি সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের ৬ শতাংশ জমির নিয়ে শাহ আলম ও আবুল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উভয়পক্ষকে ওই জমি ব্যবহার করতে নিষেধ করেন। আবুল হোসেন চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে জমিতে চাষ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯১০ ঘ.