২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্র পরিবহন অধিদপ্তরের ডিজির চুক্তিভিত্তিক নিয়োগ

সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বজলুর রহমানকে আরো এক বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 01:14 PM

Updated : 24 Aug 2022, 08:09 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বজলুর রহমানকে আরো এক বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। রোববার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে। তার এ নিয়োগ ১ এপ্রিল অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল বজলুর রহমান বর্তমানে চুক্তিতে ওই পদে নিয়োজিত আছেন। ওই নিয়োগের মেয়াদ গত ৩১ মার্চ শেষ হয়ে যায়। ২০০৯ সালের ৩১ মার্চ বজলুর রহমানকে সমুদ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯০০ ঘ.