ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক কারখানা স্থাপনের ক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা অন্যতম পূর্বশর্ত হলেও অনেক কারখানায় তা মানার প্রেক্ষাপটে এ ক্ষেত্রে কঠোর হতে যাচ্ছে সরকার।
রোববার এ নিয়ে সচিবালয়ে এক বৈঠকের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, "আইন অমান্য করলে কারখানা বন্ধ করে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সরকারি এ সিদ্ধান্তের সঙ্গে গার্মেন্টস মালিক প্রতিনিধিরাও একমত হয়েছেন।"
শর্ত ভঙ্গ করলে কারখানা বন্ধ কিংবা জরিমানা আদায়ের বিধান রয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
অগ্নিনির্বাপন ব্যবস্থাসহ তৈরি পোশাক শিল্পের সমস্যার সমাধানে করণীয় নির্ধারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও ছিলেন। বৈঠকে দমকল বাহিনী এবং পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধিরাও ছিলেন।
স
bdnews24