২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী-সাঈদীসহ ৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ

মহানবীর সঙ্গে তুলনা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে করা দুটি মামলায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও দেলোয়ার হোসেন সাঈদীসহ দলের পাঁচ নেতাকে আগামী নয় সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 12:02 PM

Updated : 24 Aug 2022, 08:10 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহানবীর সঙ্গে তুলনা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে করা দুটি মামলায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও দেলোয়ার হোসেন সাঈদীসহ দলের পাঁচ নেতাকে আগামী নয় সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। খুলনা ও রাঙামাটিতে করা এই দুটি মামলায় আগাম জামিন আবেদনের শুনানি শেষে রোববার বিচারপতি মো. ওয়াহ্হাব মিঞা ও আব্দুর রাজ্জাকের বেঞ্চ এ আদেশ দেয়। অভিযুক্ত অন্যরা হলেন