২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্হস্থ্য বিজ্ঞানের বই গুদামে, কৃষি বিজ্ঞানের বই নেই

কৃষি বিজ্ঞানের বই হাতে না পেয়েই এ মাসের মাঝামাঝিতে প্রথম সাময়িক পরীক্ষায় অংশ নিতে যাচেছ ঠাকুরগাঁওয়ে মাধ্যমিকের অধিকাংশ শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 09:26 AM

Updated : 24 Aug 2022, 08:05 PM

ঠাকুরগাঁও, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি বিজ্ঞানের বই হাতে না পেয়েই এ মাসের মাঝামাঝিতে প্রথম সাময়িক পরীক্ষায় অংশ নিতে যাচেছ ঠাকুরগাঁওয়ে মাধ্যমিকের অধিকাংশ শিক্ষার্থী। চাহিদার বিষয়ে আগাম ধারণা ঠিক না হওয়ায় এ জটিলতা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা ফজলে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েরা গার্হস্থ্য বিজ্ঞান নিয়ে পড়বে এ ধারণা থেকে চাহিদা ঠিক করা হয়েছিলো। কিন্তুজানান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় সব মেয়েই কৃষি বিজ্ঞান নিয়ে পড়ছে। "সে জন্য কৃষি বিজ্ঞান বইয়ের ঘাটতি থাকলেও গার্হস্থ্য বিজ্ঞান বই গুদামে পড়ে রয়েছে", বলেন তিনি। অনেক অভিভাবক শহরের দোকানগুলোতে বই খোঁজাখুঁজি করছেন। ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার স্কুলের অষ্টম শ্রেণীর একজন ছাত্রও কৃষি বিজ্ঞান বই পায়নি। তিনি ছাত্রদের পুরনো বই সংগ্রহ করে বা ফটোকপি করে পড়ার পরামর্শ দিয়েছেন। কৃষি বিজ্ঞান ছাড়া অন্য কয়েকটি বইয়েরও ঘাটতি রয়েছে। এ জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ৪০ হাজার বই চেয়ে আবেদন করা হয়েছে বলে শিক্ষা কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫২০ ঘ.