২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিওআইপি নীতিমালা সংশোধন দুমাসের মধ্যে: ইনু

দুুমাসের মধ্যে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের (ভিওআইপি) নতুন নীতিমালা চূড়ান্ত হবে বলে বুধবার জানিয়েছেন হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 05:44 PM

Updated : 24 Aug 2022, 08:02 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুুমাসের মধ্যে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের (ভিওআইপি) নতুন নীতিমালা চূড়ান্ত হবে বলে বুধবার জানিয়েছেন হাসানুল হক ইনু। ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকের পর সাংবাদিকদের এতথ্য জানান কমিটি চেয়ারম্যান ইনু। তিনি বলেন, "দুই মাসের মধ্যে আইনি কাঠামো তৈরি শেষ হবে বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় নিশ্চিত করেছে।" অবৈধ ভিওআইপি রোধে বিটিআরসি'র অভিযানকে স্থায়ী কমিটি স্বাগত জানায় উল্লেখ করে ইনু বলেন, "সরকারের আরো বেশি রাজস্ব আয়ের লক্ষ্যে নীতিমালা দ্রুত চূড়ান্ত করতে মন্ত্রণালয়কে চাপ দিয়েছে কমিটি।" দেশে বৈধভাবে ভিওআইপি ব্যবসা করতে হলে সংশ্লিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানের ৫৪ শতাংশ শুল্ক দিতে হয়। এ শুল্কহারের কারণে অবৈধ ভিওআইপি ব্যবসায় আগ্রহী হয় অনেকেই। সোমবার মন্ত্রিপরিষদ ইন্টারন্যাশনাল লং ডিসটেন্স টেলিকমিউনিক্যাশন্স সার্ভিস (আইএলডিটিএস) পলিসি, ২০১০-এর খসড়া অনুমোদন করে। স্থায়ী কমিটি ওই পলিসি যাচাই-বাছাই করবে বলে জানান ইনু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচসি/পিডি/২৩৩৪ ঘ.