২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে পরিবহন ধর্মঘট স্থগিত

মালিক-শ্রমিকরা ধর্মঘট স্থগিত করায় বুধবার রংপুরে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 08:13 AM

Updated : 24 Aug 2022, 08:03 PM

রংপুর, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিক-শ্রমিকরা ধর্মঘট স্থগিত করায় বুধবার রংপুরে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঢাকা কোচ স্ট্যান্ড সংস্কারসহ কয়েকটি দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছিলো রংপুর জেলা মটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তবে মঙ্গলবার রাতে রংপুর জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের সঙ্গে বৈঠকে সমঝোতা হওয়ায় ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান রাঙ্গা। তিনি বলেন, "রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঢাকা কোচ স্ট্যান্ড সংস্কারের বিষয়ে পৌরসভা আশ্বাস দিয়েছে এবং অন্য দাবিগুলেঅ পূরণের ক্ষেত্রেও আশ্বাস মিলেছে।" তবে ধর্মঘট স্থগিতের ঘোষণা রাতে আসায় বুধবার সকালে বাস টার্মিনালে ভিড় ছিলো স্বাভাবিকের চেয়ে কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪০০ ঘ.