ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোহাম্মদ জমিরকে প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।
প্রধান তথ্য কমিশনার হিসেবে মোহাম্মদ জমির সরকার নির্ধারিত সব সুযোগ-সুবিধা পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এজে/২১২৬ ঘ.
bdnews24