ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি শ্রমিকদের চাকরির বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৬০ বছর করা হয়েছে।
সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১০ এর খসড়া নীতিগত অনুমোদনও দেওয়া হয়।
বৈঠকের পর দুপুরে সাংবাদিকদের এতথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
তিনি বলেন, "আগে শ্রমিকরা ৫৭ বছরে অবসরে যেতো। তবে শিল্প, বস্ত্র, পাট ও বন মন্ত্রণালয়ের শ্রমিকরা অবসরে যেতো ৬০ বছরে। এর ফলে একটা বৈষম্য দেখা দেয়। এজন্য মন্ত্রিসভা দেশের সব শ্রমিকের অবসরের বয়সসীমায় সামঞ্জস্য রাখতে ৫৭ থেকে ৬০ বছরে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।"
তিনি জানান, সবার জন্য অভিন্ন বয়সসীমা ৬০ বছর করতে ২৫টি আইন পর্যালোচনা করে ২০০৬ সালের শ্রম আইন সংশোধন করে 'বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১০ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।
সভায় দেশে দুর্নীতির মূলোৎপাটনে সব নাগরিকের আয়-ব্যয়ের সামঞ্জস্য খতিয়ে দেখতে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
আজাদ বলেন, "প্রত্যেক মানুষের আয়-ব্যয়ের সামঞ্জস্য রয়েছে কি না
bdnews24