শেরপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- শেরপুরে রোববার সন্ধ্যায় এক পশলা বৃষ্টি কিছুক্ষণের জন্য জনমনে স্বস্তি নিয়ে এসেছে।
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে ১১ মিনিট স্থায়ী বৃষ্টিতে শহরের কয়েকটি স্থানে পানি জমে যায়। এ সময় হালকা শিলাবৃষ্টিও হয়।
গত কয়েকদিনের গরমে কাতর মানুষ বৃষ্টির জন্য জেলা সদরসহ চারটি উপজেলায় নামাজ শেষে বিশেষ মোনাজাত করেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.
bdnews24