ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। দুইদিনে মোট এক হাজার সাতশ ১৮ জন ভোট দিয়েছেন।
সমিতির এক হাজার নয়শ ৭১ জন ভোটারের মধ্যে বুধবার প্রথম দিনে ৮৩৩ জন ভোট দেন। বৃহস্পতিবার সকাল ১০টায় দ্বিতীয় ও শেষ দিনের ভোটগ্রহণ শুরু হয়।
মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মধ্যরাতে বেসরকারি ফল আসতে পারে।
নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৪টি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, সমমনা আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী ঐক্য ফোরামের মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ এবং বিএনপি সমর্থিত ঐক্য ফোরামের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আইনজীবীরা বলছেন।
সমিতির ১৪ সদস্যের কার্যকরী পরিষদে একজন সভাপতি, একজন সম্পাদক, দুইজন সহ-সভাপতি, একজন কোষাধ্যক্ষ, দুইজন সহ-সম্পাদক ও সাতজন সদস্য।
সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনসুরুল হক চৌধুরী। এ প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোমতাজউদ্দীন আহমদ মেহেদী।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে মো. বদরুদ্দোজা বাদল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের অন্য প্রার্থীরা হলেন দুই সহ-সভাপতি পদে একেএম ফজলুল হক খান ফরিদ ও রঞ্জন কুমার চক্রবর্তী। কোষাধ্যক্ষ পদে মো. নুুরুজ্জামান খান হিরু, দুই সহ-সম্পাদক পদে মো. মোশফাকুর রহমান সবুজ ও মো. শাহবাজ হোসেন খান মিল্টন।
এ প্যানেল থেকে সদস্য পদে সাত প্রার্থী হলেন, আফরোজা চৌধুরী, আফরোজা নাজনীন আক্তার রেখা, বিলকিস ফাতেমা, ফারুক আলমগীর চৌধুরী, মো. আবুল কালাম খান, মো. আনোয়ার হোসেন রেজা ও মো. সরাফত উল
bdnews24