২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজস্ব সংস্কৃতি রক্ষার আহ্বান খালেদার

'বিদেশী আগ্রাসনের' কবল থেকে নিজস্ব সংস্কৃতি রক্ষায় সবাইকে সজাগ হওয়ার আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 04:10 PM

Updated : 24 Aug 2022, 07:49 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বিদেশী আগ্রাসনের' কবল থেকে নিজস্ব সংস্কৃতি রক্ষায় সবাইকে সজাগ হওয়ার আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বুধবার রাতে এক অনুষ্ঠানে শিশু শিল্পীদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে তিনি এই আহবান জানান। খালেদা বলেন, ''বিদেশী টিভির মাধ্যমে আমাদের নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টি মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। এব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র করে দেশীয় সংস্কৃতিকে কোনোভাবেই মুছে ফেলা যাবে না।'' সেইসঙ্গে দেশের শিল্পীদের মূল্যায়ন ও নতুন প্রতিভা খুঁজে বের করার আহবান জানান বিএনপি চেয়ারপারসন। জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে একশ শিশু শিল্পীর হাতে ক্রেস্ট তুলে দেন খালেদা। তিনি জিসাস-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, "বিদিশী টিভি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ছেলে-মেয়েরা বিদেশী সংস্কৃতির প্রতি ঝুঁকে যাচ্ছে। আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে ক্ষুদে শিল্পী ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে।'' খালেদা জিয়া অভিযোগ করেন যে, বিদেশী শিল্পীরা বাংলাদেশে এসে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে অর্থ উপার্জন কওে থাকে। অথচ দেশের শিল্পীদেও অন্য দেশে যাওয়ার সুযোগ দেওয়া হয় না। এরকম 'দ্বৈত নীতির' সমালোচনাও করেন তিনি। কৃতি ক্ষুদে শিল্পীদেও অভিনন্দন জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ''এই শিশু শিল্পীরা একদিন বড় হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।'' সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সহসভাপতি সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০০ ঘ.