২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবিরকর্মী সন্দেহে গ্রেপ্তাররা রিমান্ডে

চট্টগ্রামে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে গ্রেপ্তার ছয় তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 02:19 PM

Updated : 24 Aug 2022, 07:50 PM

চট্টগ্রাম, মার্চ ২৪ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে গ্রেপ্তার ছয় তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গণি এ হেফাজত আবেদন মঞ্জুর করেন। যাদের হেফাজতে নেওয়া হয়েছে তারা হলেন- ইশতিয়াক রেজা রিজভি (২৪), মইনুল হোসেন রুপক (২৫), সৈয়দ মো. মঈনুদ্দিন (২৩), মোস্তফা আরাফ (২৩), মোজাম্মেল হোসেন সবুজ (২৩) ও রাশেদ চৌধুরী (৩০)। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ নগরীর ঘাটফরহাদবেগের গুলিস্তান আবাসিক এলাকার একটি ভবনের সাততলার একটি কক্ষ থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের তিনদিনে হেফাজত আবেদনের প্রেক্ষিতে বিচারক একদিনের হেফাজত মঞ্জুর করেন। মঙ্গলবার কোেেতায়ালী থানা পুলিশ ছয় তরুণকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিনদিন হেফাজতে নেওয়ার আবেদন জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০১৫ ঘ.