ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিল থানার আরামবাগে রোববার সকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক দিদারুল আলম (৩৫)।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬টায় আরামবাগ সৌদিয়া পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আবু নাইম মোহাম্মদ মাসুদুর ঢাকা মেডিক্যালে গিয়ে নিহতের পরিচয় নিশ্চত করেন।
মাসুদুর জানান, নিহত দিদারুল চট্রগ্রামে কর্মরত ছিলেন। স
bdnews24