রংপুর, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের কাউনিয়া উপজেলা সদরে সকরারি দল আওয়ামী লীগ সমর্থক যুবলীগের দুই গ্র"পের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে চারজন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই সংঘর্ষের সময় সংগঠনের কার্যালয় ভাংচুর হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সবুজ নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
কাউনিয়া থানা পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম আহ্বায়ক জামশেদ আলী মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে একটি গ্র"প যুবলীগ কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। এ সময় তাদের হামলায় যুবলীগ নেতা ইসরাফিল, আবু বক্কর সিদ্দিকী, নূরনবী ও মোতালেব আহত হয়।
এ ঘটনার পর দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কাউনিয়া থানার ওসি রাফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা সবুজ নিজেকে যুবলীগ কর্মী বলে দাবি করেছেন।
এ ঘটনায় যুবলীগ নেতা জামশেদ ১০ জনকে আসমি করে মামরঅ করেছেন। তবে আসমিদের নাম জানাননি ওসি।
এ ঘটনার জন্য জামশেদ প্রতিপক্ষ হাবিব গ্র"পকে দায়ী করেছেন।
অপরদিকে হাবিব ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা ঘটনা ঘটিয়েছে তাদের তিনি চেনেন না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.
bdnews24