২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ডাকাত গ্রেপ্তার

মাদারীপুরের শিবচর উপজেলা থেকে বুধবার এক 'ডাকাত'কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 08:02 AM

Updated : 24 Aug 2022, 07:39 PM

মাদারীপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলা থেকে বুধবার এক 'ডাকাত'কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. মর্জি বেপারী (৪২) আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বলে দাবি করেছেন শিবচর থানার ওসি মো. আব্দুল জলিল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতির উদ্দেশ্যে লপ্তিকান্দি গ্রামে নিজ বাড়িতে দলবল নিয়ে বৈঠকের সময় বুধবার প্রথম প্রহরে মর্জিকে গ্রেপ্তার করা হয়। তবে মর্জির সহযোগীরা পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায় বলে ওসি জানান। তিনি বলেন, মর্জি বেপারীর বিরুদ্ধে শিবচর থানায় ডাকাতির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার বাবা কাদির বেপারীও ডাকাতি করতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৫৫ ঘ.