২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সঙ্গীত-পতাকা অবমাননায় শাস্তি থাকবে

জাতীয় পতাকা ও সঙ্গীতের অবমাননাকারীর জন্য প্রয়োজনে শাস্তির বিধান করবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 05:29 PM

Updated : 24 Aug 2022, 07:35 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পতাকা ও সঙ্গীতের অবমাননাকারীর জন্য প্রয়োজনে শাস্তির বিধান করবে সরকার। সরকারদলীয় সংসদ সদস্য আবুল কালামের এক জরুরি নোটিশের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মঙ্গলবার সংসদে একথা বলেছেন। মতিয়া বলেন, "জাতীয় পতাকা ও সঙ্গীতকে সম্মান জানানোর নির্দেশনা জাতীয় সঙ্গীত ও পতাকা বিধিতেই আছে।" "তবে পতাকা-সঙ্গীতের অবমাননার জন্য কীরকম শাস্তি হবে তা এতে নির্দিষ্ট করা নেই," জানিয়ে মন্ত্রী বলেন, "প্রয়োজন হলে সরকার সঙ্গীত-পতাকা বিধিতে এ বিষয়ে একটি অংশ যুক্ত করবে।" এসময় আজাদ জানতে চান, তরুণ-তরুণীদের গালে পতাকা আঁকা সরকার নিষিদ্ধ করবে কি না? জবাবে কৃষিমন্ত্রী বলেন, "এটি খারাপ কিছু নয়। এটি জাতীয় সঙ্গীত ও পতাকার প্রতি তরুণ প্রজন্মের ভালোবাসার প্রকাশ।" "সাধারণ মানুষ তাদের জাতীয় পরিচয়কে যে ভালোবাসে ও সম্মান করে এর মধ্য দিয়ে তাই প্রমাণ হয়," বলেন মন্ত্রী। এসময় প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শনের সময় জাতীয় সঙ্গীত বাজানো বন্ধ করতে মতিয়ার প্রতি আহ্বান জানান স্পিকার আবদুল হামিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/পিডি/২৩২৩ ঘ.