২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রসহ নিহত ৩

রাজশাহী, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 01:45 PM

Updated : 26 Apr 2022, 12:55 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের চাপায় এক স্কুলছাত্র, সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ভটভটি (স্থানীয়ভাবে তৈরি যান্ত্রিক যান) উল্টে কলেজছাত্র এবং ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে বাস চাপায় এক শিশু মারা গেছে। নারায়ণগঞ্জে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় ১০-১২টি যানবাহন ভাংচুর করা হয়। এ কারণে চলাচল বন্ধ থাকায় সড়কের অন্তত আটক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: গোদাগাড়ী থানার ওসি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাইংপাড়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের তারেক হোসেনকে (১৫) ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যায় তারেক। সে গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ এর দশম শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সিরাজগঞ্জ: চৌহালী থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা সদরের আজিমউদ্দিন সড়কে ভটভটি উল্টে মারা গেছেন কলেজ ছাত্র সিরাজুল ইসলাম (১৮)। তিনি চৌহালী ডিগ্রি কলেজের প্রথমবর্ষ মানবিক বিভাগের ছাত্র ছিলেন। তার বাড়ি উপজেলার আটপাড়া গ্রামে। নারায়ণগঞ্জ: ফতুল