২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের পর প্রবাসীকে হত্যা

জেলার আখাউড়া উপজেলার এক প্রবাসীকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 11:19 AM

Updated : 26 Apr 2022, 12:55 AM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার আখাউড়া উপজেলার এক প্রবাসীকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার খরমপুর এলাকা থেকে আক্তার খাদেম (৩৮) নামের এই ব্যক্তিকে অপহরণ করে ব্রাহ্মণবাড়িয়া শহরের পইরতলা এলাকায় এক বাড়িতে নিয়ে আসে দুর্বৃত্তরা। পরে তাকে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যা করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি হামিদুল ইসলাম। আক্তার খাদেম এক সপ্তাহ আগে সৌদি আরব থেকে বাড়ি ফেরেন। নয় বছর আগে খরমপুরে একটি হত্যাকাণ্ডের জের ধরে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় পইরতলা থেকে ফরিদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। সদর থানার ওসি হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তরা খাদেমকে হত্যা করে লাশ সদর হাসপাতাল মর্গে ফেলে যায়। পুলিশ বিষয়টি জানতে পেরে পইরতলার বাড়ি থেকে ফরিদ মিয়াকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা হামিদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৩ ঘ.