২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লস্কর-জামায়াত 'সম্পর্ক' খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র: শফিক

পাকিস্তানভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক আছে কি না তা যুক্তরাষ্ট্র খতিয়ে দেখছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 11:11 AM

Updated : 26 Apr 2022, 12:55 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক আছে কি না তা যুক্তরাষ্ট্র খতিয়ে দেখছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। যুক্তরাষ্ট্রে প্রায় এক সপ্তাহের সফরশেষে দেশে ফিরে আইনমন্ত্রী মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের বলেন, "পাকিস্তানভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন লস্কর-ই- তৈয়্যবার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক আছে কি না তা যুক্তরাষ্ট্র খতিয়ে দেখছে।" "জঙ্গি তৎপরতায় জড়িত অনেকেই গ্রেপ্তার হওয়ার পর স্বীকার করেছে তারা কোথা থেকে কীভাবে অর্থ পায়," বলেন আইনমন্ত্রী। মন্ত্রী জানান, জঙ্গিরা কীভাবে কাজ করে গ্রেপ্তাররা তাও জানিয়েছে। আইনমন্ত্রী বলেন, "জঙ্গি তৎপরতা দমনে র‌্যাব ও পুলিশকে প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র। বিশেষ করে বিদেশ থেকে জঙ্গিদের অর্থ কীভাবে আসে। জঙ্গিদের নেটওয়ার্ক কিভাবে কাজ করে