ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে ঘোষিত ৪২ শীর্ষ সন্ত্রাসীদের তালিকা সম্পর্কে ঢাকা মহানগর পুলিশ কমিশনার কিছুই জানেন না।
মঙ্গলবার সকালে পুলিশ কমিশনার একেএম শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এই তালিকা সম্পর্কে কিছুই জানি না। সন্ত্রাসীদের কার বাসা কোথায় এটাও আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।"
সোমবার জাতীয় সংসদে সন্ত্রাসীদের তালিকা ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তালিকায় সবার বর্তমান ঠিকানা ঢাকায় দেখানো হয়েছে।
তিনি বলেন, মহানগর পুলিশ সবসময় সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করে থাকে। এসব তালিকার সঙ্গে মন্ত্রীর ঘোষিত তালিকার মিল আছে কি না তা দেখা হবে।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএনএ/১২১০ ঘ.
bdnews24