ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে মাদক চোরাচালান রোধে 'প্রয়োজনে গুলির অনুমোদন দেওয়া হচ্ছে' বিডিআর সদস্যদের।
সোমবার বিডিআর সদর দপ্তরে আকস্মিকভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল হোসেন।
তিনি বলেন, "মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে বিডিআরকে বলে দেওয়া হয়েছে। প্রয়োজনে গুলি করতে হলে তারও অনুমোদন দেওয়া হচ্ছে।"
তিনি জানান, বর্তমানে বিডিআরের কাছে যে অস্ত্র আছে মাদক চোরাচালান রোধে তা দিয়ে গুলি করলে মৃত্যু হবে। এ ক্ষেত্রে শটগান ব্যবহার করলে সুবিধা হবে।
শটগান ব্যবহারের বিষয়টি বিডিআর পুনর্গঠনে বলা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২২২৭ ঘ.
bdnews24