২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে চরমপন্থি নেতা গ্রেপ্তার

রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া এলাকা থেকে রোববার পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 04:59 PM

Updated : 24 Aug 2022, 07:31 PM

রাঙামাটি, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া এলাকা থেকে রোববার পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. ইসলাম (৪২) যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকাশ সাহা হত্যা মামলার প্রধান আসামি বলে পুলিশ জানিয়েছে। বরকল থানার উপ-পরিদর্শক মো. ইদ্রিস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রকাশ সাহা হত্যা মামলার এই আসামি পূর্ববাংলা কউিনিস্ট পার্টির নেতা। ভূষণছড়ার জারুলছড়ি এলাকায় তিনি আত্মগোপন করেছিলেন। বরকল পুলিশের সহায়তায় মনিরামপু থানা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে যশোর নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। গত ২১ ফেব্রয়ারি ইউপি চেয়ারম্যান প্রকাশ সাহা খুন হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.