২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিলভর্তি গাড়ি ধাওয়া করে আটকালো পুলিশ

ঝিনাইদহে একটি গাড়ি ধাওয়া করে আটকে তা থেকে ১৩০০ বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 11:32 AM

Updated : 24 Aug 2022, 07:29 PM

ঝিনাইদহ, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে একটি গাড়ি ধাওয়া করে আটকে তা থেকে ১৩০০ বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টায় শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের বকশীপুর বাজারের পাশে গাড়িটি আটক করা হয় বলে জানিয়েছেন ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ফেনসিডিলভর্তি একটি প্রাইভেট কারের পিছু নেয় পুলিশ। কারের চালক টের পেয়ে প্রধান সড়ক ছেড়ে গ্রামের সড়কে ঢুকে পড়ে। তখন গোয়েন্দা পুলিশের এসআই তৌহিদুর রহমান মোটর সাইকেল নিয়ে এটিকে ধাওয়া করে। গাড়িচালক বকশীপুর বাজারের পাশে কারটি ফেলে পালিয়ে গেলে তাতে তল্লাশি চালিয়ে ১৩০০ বোতল ফেনসিডিল পাওয়া যায় বলে পুলিশ জানায়। পুলিশ কর্মকর্তা শারমিন বলেন, ভারত থেকে চোরাই পথে এ ফেনসিডিল বেনাপোল থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২০ ঘ.